Gopalganj Sadar, Gopalganj, Bangladesh.
Chairman Message


একটি বীজ যেমন উপযুক্ত পরিবেশ পেলেই অঙ্কুরিত হয়ে দিনে দিনে একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয় তেমনি শিশুদের মেধার পরিপূর্ণ বিকাশ ও প্রসারণের জন্য  শিক্ষার উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণাদির  প্রয়োজন। আমরা এ বিষয়টি মাথায় রেখে একাডেমিকে একটি নিরাপদ ও আদর্শ শিশু শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে  নিরলস ,আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পৃথিবীতে  প্রত্যেকটি শিশু এক একটি সম্ভাবনা। আমরা সেই সম্ভাবনাকে জগতের কল্যাণের জন্য প্রস্তুত করতে চাই।

 

আমাদের এ কর্মকান্ডে যে কোন পরামর্শ, উপদেশ আমরা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করবো এবং তা আমাদের সাহস ও শক্তি জোগাবে।

 

বর্তমান বিশ্বের কোথাও শিক্ষিত লোকের অভাব নেই কিন্তু সত্যিকারের ভালো মানুষের খুব আকাল। মানুষ যেন দিন দিন তার দয়া-মায়া, স্নেহপরায়ণতা, মহানুভবতা, সহমর্মিতা, সহনশীলতা, দেশপ্রেম,ধর্মানুরাগ এককথায় মানুষের সুকুমার বৃত্তিগুলোকে হারিয়ে ফেলছে। কিন্তু পৃথিবীতে মানুষ যদি মানবীয় গুণাবলী বর্জন করতে থাকে একের পর এক তবে মানব সভ্যতা ভয়াবহ সংকটে পড়বে। তাই আমি  ভালো মানুষ গড়ার মনবাসনা নিয়ে মালেকা একাডেমি প্রতিষ্ঠা করেছি। বিদ্যালয়ই মানুষ গড়ার সুতিকাগার। মানব শিশু শৈশবে যে শিক্ষা লাভ করে আজীবন তার চর্চা করে যায়। তাই উপযুক্ত শিশু শিক্ষাই পারে বর্তমান ক্ষয়িষ্ণু পৃথিবীকে একটি শান্তিপূর্ণ  আবাসস্থল হিসেবে গড়ে তুলতে। আমার চেষ্টার শুরু তাই এই শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি দিয়ে।